ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় শিমুল (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতরে মটরসাইকেলর সাথে একটি ট্রলির বিপরীতমূখি ধাক্কা লাগে।

আজ বুধবার সকালে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের শৈলকূপার দুধষর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শিমুল ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার আক্তার উদ্দিনের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, শিমুল মটরসাইকেলে করে ঝিনাইদহের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির ধাক্কায় নিহত হয়েছে।

এমকে