সাভারে নিমকি খেতে গিয়ে গলায় আটকে মেহেদী নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ মে) দুপুর ১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেদী আমান নিটিং কারখানায় কর্মচারী মঞ্জরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, মঞ্জুরুল ইসলাম নিজে খাওয়ার জন্য দোকান থেকে ১০ টাকার নিমকি কিনে ঘরে রেখে দিয়েছিলেন। দুপুরে ওই শিশু নিজে খাওয়ার জন্য কয়েকটি নিমকি মুখে দিলে গলায় বেধে যায় এবং তখনই তার মৃত্যু হয়।
এদিকে শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওএফ





