বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় র‌্যাব, পুলিশ ও বিজিবির জঙ্গি বিরোধী বিশেষ অভিযান চলছে।

সোমবার ভোর থেকে র‌্যাবের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর অধিনায়ক (সিও) মো. শাহাবুদ্দিন।

তিনি বলেন, এসব প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিদের আস্তানা রয়েছে বলে এলাকাবাসী তাদের জানিয়েছে। এছাড়া এ অভিযানে এলাকাবাসী তাদের সহযোগিতা করছে।

এমই