গাইবান্ধায় ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা এবং প্রাইমারী শিক্ষা বৈষম্য দুর করার দাবীতে ও বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমুহ জাতীয় করণের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
রবিবার জেলা প্রসাসনের কার্যালয়ের সামনে সকাল ১০.৩০টা হতে ঘন্টাব্যাপী বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন করা হয়। এছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রুবেল/এমএনজে





