দীর্ঘ ১০ বছরেও সংস্কার হয়নি সুনামগঞ্জের ছাতক থেকে বাংলাবাজারের ১৩ কি:মি: রাস্তা। আশ্বাসের পর আশ্বাস দিলেও সংস্কারহীন হয়ে আছে ছাতক থেকে ,নসিংপুর,বাংলাবাজার,কলাউড়া মার্কেট পর্যন্ত।বর্ষা মৌসুমে এসব রাস্তা পরিণত হয় নালা-নর্দমায়।রাস্তার কোনো অস্তিত্বই থাকে না। ‘প্রাণ’ হাতে নিয়ে প্রতিদিন গাড়ি চালাচ্ছেন পরিবহন শ্রমিকরা।সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে বাংলাবাজার পরিবহন শ্রমিক ইউনিয়ন।

আজ (১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে প্রতিনিয়ত ভোগান্তিতে থাকা এই অঞ্চলের মানুষজনের নতুন করে আরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সকাল ৮টার দিকে পরিবহন শ্রমিকেরা রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন জাগায় টায়ার চালিয়ে বিক্ষোভ করে। দ্রুত রাস্তাটি যান চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান তারা। এদিকে, আন্দোলনের সঙ্গে ছাতক,বালিউড়া,নসিংপুর,বাংলাবাজার,কলাউড়াসহ এলাকার র্সবস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেছেন।

বাংলাবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল আহমেদ টাইমনিউজকে বলেন, র্দীঘদিনেও আমাদের দাবি মানা হয়নি তাই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি,আর কত দিন  নিজের জীবনের ঝুকি নিয়ে এই রাস্তায় গাড়ী চালামু?স্থানীয় প্রতিনিধিরা নির্বাচন আসলে আমাদের রাস্তা সংস্কারের কতা কয় ,ফাস ক্ইরা গেলে আমরারে আর ছিনে না।

ভোগান্তির শিকার এমনিই একজন বাংলাবাজারের আব্দুল গাফফার বলেন,ছাতক থেকে বাংলাবাজারের রাস্তা হলো ‘ক্যানসার’ সড়ক এখন তা মরণফাঁদে পরিনত হয়েছে। অনেক প্রতিনিধিরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে কাজ হয়নি ।আমাদের জনপ্রতিনিধিরা অন্ধ হয়ে গেছে,কবে যে তারা এই রাস্তা চোখে দেখতে পাবে তা আমাদের জানা নেই,এই রাস্তার কারণে দিন দিন পর্যটন শূন্য হয়ে পড়ছে বাশতলার শহিদ মিনার ও জুমগাও,শিমুলতলা।

পরিবহন ধর্মঘটের ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এমবিএইচ