ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) কর্মকর্তা, সরকার দলীয় পরিবহণ এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সায়েদাবাদ বাস টার্মিনালের টোলের লাখ লাখ টাকা লোপাটের অভিযোগ উঠেছে। অথচ টাকার অভাবে ডিএসসিসির স্টাফদের সময় মতো মাসিক বেতন ভাতা প্রদাণ এবং উন্নয়ন মূলক কার্যক্রম মারাত্বক ভাবে বাধা গ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওই টার্মিনালের রাজস্ব আদায়ে সহযোগিতাকারি মো. খলিলুর রহমান।
এদিকে অভিযোগ উঠেছে, সায়েদাবাদ টার্মিনালের দায়িত্ব প্রাপ্ত রাজস্ব আদায়ে সহযোগিতাকারি মো. খলিলুর রহমানের স্টাফদের টোল আদায় করতে দেয়া হচ্ছে না। ফলে ডিএসসিসির ফান্ডে টাকা জমা বন্ধ রয়েছে। দৈনিক প্রায় এক লাখ ৩ হাজার টাকা ডিএসসিসির ফান্ডে জমা হবার কথা রয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনছার আলী খনের (যুগ্মসচিব) সমর্থন পুষ্ট, ওই টার্মিনালের সহকারি ম্যানেজার সারোয়ার হোসেন, পরিবহণ মালিক সমিতির নেতা আবুল কালাম আজাদ, মুকুল মৃধা এবং স্থানীয় এমপি’র নিয়ন্ত্রণাধীন একটি সিন্ডিকেট পরিকল্পিত ভাবে টোলের টাকা লোপাট করে চলছেন।
এদিকে আজ ৩১ জুলাই ( বৃহস্পতিবার) বাধ্য হয়ে ওই টার্মিনালের রাজস্ব আদায়ে সহায়তাকারি মো. খলিলুর রহমান লিখিতভাবে ডিএসসিসির প্রশাসক, পরিবহণ বিভাগের মহা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে পুরো বিষয়টি অবহিত করেছেন। এর আগে গত ২৭ জুলাই পরিবহণ বিভাগের ম্যানেজার এবং সায়েদাবাদ টামির্নালের সহকারি ম্যানেজারকে অবহিত করেন তিনি। একই সঙ্গে পুলিশ প্রশাসনকের অবহিত করেন। তার আবেদনে রাজস্ব আদায়ে বাধাদানকারীদের পরিচয় এবং তার লোকজনের উপর হামলা,মারধর এবং নির্যাতনের বিষয়টিও উল্লেখ করেন।
আরো অভিযোগ রয়েছে, ডিএসসিসির ফান্ডে দৈনিক সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের ১ লাখ ৫০ হাজার টাকা অথাৎ মাসে প্রায় ৪০ লাখ টাকার লোপাটের মিশন নিয়ে মাঠে রয়েছে ওই সিন্ডিকেট। সঙ্গে দীর্ঘদিন যাবৎ ফুলবাড়িয়া বাস টার্মিনালের মাসে ১৫ লাখ টাকা অর্থাৎ বছওে ১ কোটি ৮০ লাখ টাকা ডিএসসিসির ফান্ডে জমা হচ্ছে না।
এ বিষয়ে গত ৩ জুন এলজিআরডি মন্ত্রণালয় থেকে পরিস্কারভাবে জানিয়ে দিয়ে ফুলবাড়িয়া টার্মিনালের রাজস্ব আদায়ের বিষয়টি ডিএসসিেিকই নির্ধারণ করতে হবে। অথচ প্রধান নির্বাহী কর্মকর্তা, টামিনাল বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং পরিবহণ নেতারা টোল আদায় কওে ফান্ডে জমা না দিয়ে লোপাটের ধারা অব্যাহত রেখেছেন। ডিএসসিসির টার্মিনালের টোলের টাকা লোপাটের মহোৎসব চলছে।
ুঢাকা, একে,৩১ জুলাই ,টাইমনিউজবিডি.কম





