সারা দেশে জুমার নামাজের খুতবা ও বয়ান (ওয়াজ) মনিটর করার সিদ্ধান্ত নিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আন্তঃমন্ত্রণালের জরুরি এই বৈঠক হয়েছে।
বৈঠকের পর আমির হোসেন আমু সাংবাদিকদের ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
এসএম





