বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নের লক্ষীখালি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ  এমাদুল মৃধাকে (৩৭)নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার ভোরে তাকে আটক করা হয়।

আটক এমাদুল উপজেলার লক্ষীখালি গ্রামের আফজাল হোসেনের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম আজম খান দুপুরে জানান,  লক্ষীখালি গ্রামের বাড়িতে অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে এমাদুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই বাড়ি থেকে একটি অত্যাধুনিক দেশি ডাবল ব্যারেল পাইপগান উদ্ধার করা হয়।

ওসি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রটি এনামুল বাড়িতে এনে রেখেছিলেন বলে জানিয়েছেন এমাদুল।

এ ঘটনায় থানায় এনামুল, এমাদুল ও তাদের বাবা আফজাল হোসেন মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর রোববার দুপুরে এমাদুলকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ