চট্টগ্রামে অস্ত্র ও ইয়াবাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ এবং ২টি ছোরা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ৩৬০টি ইয়াবাও উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে নগরীর পাঠানটুলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়ে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হল- জয়নাল আবেদিন টিপু (৩২) ও আসিফ মাহমুদ (১৮)।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদ বলেন, টিপু পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে ৩টি মামলা আছে। আসিফ তার সহযোগী। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।
জেড