বগুড়ায় পরীক্ষা দিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী নাজিউর রহমান নাহিদ (১৯)।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নাহিদ শাজাহানপুর উপজেলার নারিল্লা গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, শাজাহানপুর উপজেলার ঘাসিরা এলাকায় সন্ত্রাসীরা নাহিদের মোটরসাইকেল পথরোধ করে ছুরিকাঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়।
সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
নাহিদ উপজেলার ডেমাজানি কলেজ থেকে দুপুর ১টায় পরীক্ষা দিয়ে বন্ধু জাকিরুলকে নিয়ে বাড়ি ফিরছিলেন।
নাজিউর রহমান নাহিদ শাজাহানপুর উপজেলার নারিল্লা গ্রামের মতিউর মাষ্টারের ছেলে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এএস





