সুন্দরবনের পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' বনদস্যু মুক্তার বাহিনীর প্রধান মোক্তারুল ঢালী ওরফে মোক্তার নিহত হয়েছে। তার বিরুদ্ধে ৪টি হত্যা ও ১টি অস্ত্র মামলা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গহীনে ঝপঝপিয়া নদীর ভূতুম্মারীর চর এলাকায় এ ঘটনা ঘটে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত বলেন, বৃহস্পতিবার সকালে মোক্তারকে গ্রেফতার করা হয়েছিল। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে মোক্তার বাহিনীর সদস্যরা গুলি চালায়।
এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মোক্তারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ওই স্থান থেকে ৮টি বন্দুক, ৬টি বোমা, ১৬ রাউন্ড গুলি ও ৪টি খোসা উদ্ধার করা হয়েছে এবং তার আবাসিক আস্তানা তছনছ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





