মাদারীপুরের কলাবাড়িতে বাসের ধাক্কায় নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছে। এর মধ্যে একজন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী রয়েছেন।
শনিবার (০৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাক্ষণিকভাবে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন, নসিমন চালক মেরজন ব্যাপারী (৩৪)। তিনি রাজৈর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের হোঘলাঘাট গ্রামের খালেদ ব্যাপারির ছেলে এবং সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী লুৎফর সিকদার (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন মারা যায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এআইজে





