আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে যোগ দিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার রাতে হযরত শাহজালাল (র.) আন্তাজার্তিক বিমনবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

জানা যায়, লন্ডনের ওই সম্মেলনে যোগদান শেষে ২০ জানুয়ারি ঢাকায় ফিরবেন। আন্দোলনরত সরকারি ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনকে দায়িত্ব দিয়েছেন।

এদিকে শিক্ষমন্ত্রী দেশে ফেরার আগে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করার কোন সম্ভাবনা নেই বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে।

এআই