জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামে নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামের মো. আইনুদ্দিনের মেয়ে সেতু (৭) ও শুকুর শেখের মেয়ে সফুরা (৮)।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে বিকেল ৫টার দিকে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।
হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আল মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া বলেন, বিষয়টি তার জানা নেই।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





