রাজবাড়ী শহরের কাজী কান্দা এলাকা থেকে সাইফুল ইসলাম (৯) নামে এক শিশু অপহরণের ৩ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তবে আটক মহিলার পরিচয় জানাতে চায়নি পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তাকে উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উদ্দিন জানান, কাজী কান্দার সৌদি প্রবাসী হাসান শেখের বাড়িতে ৪ মাস আগ থেকে ভাড়া থাকতেন মাছ ব্যবসায়ী হাসান।
গত শুক্রবার মাছ ব্যবসায়ী হাসান সৌদি প্রবাসি অপর হাসান শেখের ছেলে সাইফুল ইসলামকে (৯) কৌশলে বাজারে নেয়ার নাম করে অপহরণ করে। এ ঘটনায় গত রোববার রাজবাড়ীর সদর থানায় একটি মামলা করা হয়।
পরে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সোমবার সকালে অপহৃত শিশুকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে উদ্ধার করে।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ