ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ ও ভালুকজান গ্রাম থেকে অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামি আমজাদ হাজি (৮৮) ও রিয়াজ ফকিরকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয় বলে জানান ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মামলা নম্বর ৩৮/২০১৪’র এবং মিস মামলা ৪/২০১৫’র প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর বিজ্ঞ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এসএইচ





