চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ মো. এনায়েত (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাকলিয়া চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা সহযোগী মো. জাহাঙ্গীর (২৪) পালিয়ে যায়।
এনায়েত বান্দরবনের লামা থানার লামার মুখ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পলিথিনের ৮টি প্যাকেটে করে একটি বস্তার মধ্যে ৮০ লিটার মদ লুকিয়ে রাখা হয়েছিল। তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মদসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা সহযোগী পালিয়ে যায়।
মোহাম্মদ মহসীন বলেন, বান্দরবন থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল।
পলাতক একজনসহ গ্রেফতারকৃতকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





