চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মাদক মামলায় একজনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৬ অক্টোবর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানার মৃত আব্দুল হাকিমের ছেলে তানভীর মাহতাব রাকিব (২৮)।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় তানভীর মাহতাব রাকিব নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ২ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে কারাগার থেকে বেরিয়ে পলাতক রয়েছে।
এমবি





