কুয়াকাটার জেলেদের জালে বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ ধরা পড়েছে।

শুক্রবার দুপুরে বঙ্গোপসাগর থেকে মৎস্য বন্দর আলীপুরের রাজা মোল্লার ট্রলারের জেলেরা ৫০ কেজি ওজনের মাছটি নিয়ে আসে। এর দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ তিন ফুট।

মৎস্য বন্দর আলীপুরের মোল্লা ফিসে মাছটি তিন হাজার পাঁচশ’ টাকায় বিক্রি হয়। পরবর্তী সময়ে ক্রেতারা কেজি প্রতি একশ’ ৫০ টাকা দরে মাছটি কিনে নেয়।

মাছ ব্যবসায়ী জামাল জানান, স্থানীয় পর্যায়ে মাছটির চাহিদা না থাকায় কমমূল্যে মাছটি বিক্রি হয়েছে। দেশের উত্তরাঞ্চলে মাছটি কেজি প্রতি ৪০০-৫০০ টাকায় বিক্রি হতো বলে তার ধারনা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাস বলেন, সামুদ্রিক মাছের মধ্যে গোলপাতা নামের এ বিরল প্রজাতির মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায়। এ মাছ খেতে খুবই সুস্বাদু।

জেআই