একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কুলসুম জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শ‌নিবার (১৯ জুন) ভো‌রে ঢাকার এভার‌কেয়ার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজ‌নিত বি‌ভিন্ন রো‌গে ভুগছিলেন তিনি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মরহুমার ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার ম‌শিউজ্জামান রোমেল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে- ঢাকার গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি টাঙ্গাইল গোপালপুরের নারুচীতে নেয়া হবে মরদেহ। সেখানে দ্বিতীয় জানাজা শেষে স্বামী খন্দকার আসাদুজ্জামা‌নের কব‌রের পা‌শে তাকে দাফন করা হবে।

টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আস‌নের সা‌বেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামা‌নের স্ত্রী কুলসুম জামান।। তিনি সংর‌ক্ষিত আসনের সংসদ সদস্য অপরা‌জিতা হ‌কের মা।

এবিএস