ঢাকা মহানগর মাছ ও কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি ৫ দফা দাবি আদায়ের জন্য  মানববন্ধন করেছে।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করে।
মানববন্ধন থেকে বক্তারা মাছ ও কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবীসমূহ অবিলম্বে মেনে নেয়ার আহবান জানায়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় তারা।
তাদের দাবীগুলো হচ্ছে:
১. জনস্বার্থে সকল ফুটপাতের গড়ে উঠা অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ করতে হবে। যৌথ সিটি কর্পোরেশনের অফিস আদেশে গঠিত বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম চালু করতে হবে।
২. ঢাকা সিটি করপোরেশন উত্তর-দক্ষিন অসংগতিপূর্ণভাবে দোকানের ভাড়া বৃদ্ধি আদেশ বাতিল করতে হবে।
৩. ফরমালিন প্রতিরোধের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে।
৪. ওজনে কম দেয়া চলবে না।  মাছ তরকারি পরিবহনে চাঁদাবাজি বন্ধ করে, কাঁচামাল যাতায়াতে অগ্রাধিকার দিতে হবে।
৫. সিটি কর্পোরেশন কর্তৃক বরাদ্দকৃত দোকানের নামজারী, ট্রেড লাইসেন্স নবায়ন করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসআর[/b]