৪০তম বিসিএস পরীক্ষার পূর্বে সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
রবিবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি সরকার সাধারণ ছাত্র-ছাত্রীদের চাকরিতে আবেদনের বয়স ন্যূনতম ৩২ করতে চাচ্ছে। আমরা ৩২/৩৩ কোনোটাই মানবো না। ৪০তম বিসিএস পরীক্ষার পূর্বেই এ সুপারিশ বাস্তবায়ন করতে হবে।
চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধিতে আন্দোলনরত অন্যতম নেতা শাহাব উদ্দিন শিহাব বলেন, ৩৫ হলে দেশের বেকারত্ব কমবে,তিনি যুক্তি দিয়ে বলেন এক জন ছেলে-মেয়ের শিক্ষা জীবন শেষ করতে প্রায় ২৬-২৭ বছর চলে যায়।

সেক্ষেত্রে আমাদের দেশে একজন শিক্ষার্থী সরকারি চাকরিতে প্রবেশের জন্য খুব কম সময় পায় বলে সে বেকার থাকে।
দু’মাস আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর এবং অবসরের বয়স ৬৫ বছর করার সুপারিশ করে।
কিন্তু আজ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী ৩০ বছরও পর চাকরি না পেয়ে দেশের বোঝা হয় এবং হতাশা থেকে নানা অপরাধে জড়িয়ে পড়ে। আর চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি ফেলে এক জন শিক্ষার্থী শিক্ষা জীবন শেষ করে বিভিন্ন চাকরিতে ঢুকে পড়বে যা দেশের বেকারত্ব কমাবে।
অবিলম্বে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির জন্য জন দেশ নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আহ্বান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ,সদস্য সবুজ ভূইয়া,শাহাব উদ্দিন শিহাব, কামরুন নাহার ঝুমা প্রমুখ। এএস





