হবিগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৪ ও নিয়মিত মামলার আট আসামি রয়েছে।

কেএইচ