বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ভোলার চরফ্যাশনে বাস চাপায় নিহত ও আহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন।
তিনি মর্মান্তিক এ ঘটনায় নিহত ও আহত হওয়ার জের ধরে চরফ্যাশন-গজারিয়া সড়কে বাস চলাচল বন্ধের বিষয়টি দ্রুত নিরসন করার জন্য প্রশাসন ও বাস মালিকদের প্রতি আহবান জানান। বাস চাপায় নিহত ছয়জনের কবর জিয়ারত শেষে জনতা বাজারে সংক্ষিপ্ত পথ সভায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, গত ১০ জুন রাত ৮ টায় ভোলা-চরফ্যাশন সড়কের জনতাবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে শুভ এন্টারপ্রাইজ নামক বাসের চাপায় হাবিব মিয়া, হাদিছুর রহমান, আনিছুর রহমান, সাইফুল ইসলাম, কাঞ্চন মিয়া ও আমির হোসেন মিস্ত্রী নিহত হয়। আহত হয় কমপক্ষে অর্ধশত।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
জাতীয়
বাস চাপায় হতাহতদের ক্ষতিপূরণ দাবি
বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ভোলার চরফ্যাশনে বাস চাপায় নিহত ও আহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন।