রাজধানীর রমনার দিলু রোডে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দৈনিক জনকণ্ঠের সিএনজি চালক ইয়াকুব আলী (৪০) ও রিকশাচালক আব্দুল হাকিম (৩০) গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আব্দুল হাকিম জানান, রাতে দিলু রোড হয়ে বাংলা মোটরের দিকে যাওয়ার এসময় একটি সাদা মাইক্রোবাসে কয়েকজন দুর্বৃত্ত গুলি ছোড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ইআর





