শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এ দেশকে আলোকিত করতে তরুণরাই বিশ্ববাজার দখল করবে।

সোমবার দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বেলকনি রুমে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি (ডিআইইউ) সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আমির হোসেন আমু বলেন, তথ্য প্রযুক্তি যেমন একটি শিল্প, তরুণরাও তেমনি আর দেশের বোঝা নয়। তরুণরাই তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নেবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিসিক পরিচালক আবু তাহের খান।

বিসিকের সভাপতি আহমেদ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবুল হাসেম,ডিআইইউ ভিসি অধ্যাপক ড. এম লতিফুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো. সবুর খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক চেয়ারম্যান আহমেদ আল কবির, ঢাকা আহছানিয়া মিশনের চেয়ারম্যান রফিকুল আলম প্রমুখ

অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশের বেকার যুবকদের সৃজনশীল শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিল্প প্রযুক্তি, প্রশিক্ষণ, কারিগরি, আর্থিক ও বিপণন সহায়তাসহ উদ্যোক্তা সৃষ্টিধর্মী সংযোগ সেবা প্রদানের লক্ষ্যে বিসিক এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি’র মধ্যে এ চুক্তি স্বাক্ষর।

এসএইচ