রাজধানীর মালিবাগ এলাকায় মৌচাকে লিলি প্লাজার তৃতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা সাংবাদিকদের জানান, লিলি প্লাজার তৃতীয় তলায় ‘জার্মান হোমিও হল’ নামে একটি চিকিৎসা কেন্দ্রে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 একে