ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে মিতু (৪) ও সিনথিয়া (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু নাছিরাবাদ গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও সিনথিয়া একই গ্রামের আবদুল মান্নানের মেয়ে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, মিতু ও সিনথিয়া বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করার সময় পানিতে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওএফ





