মাগুরার শ্রীপুর উপজেলায় জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও গুজব প্রতিরোধে গতকাল দুপুরে শ্রীপুর উপজেলা ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড, সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ মো মাহবুবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সহ আরো অনেকে।
সাইফুল্লাহ





