চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ছোট-বড় সব ধরণের লঞ্চ বন্ধ হয়ে গেছে।

বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চাঁদপুর বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, চাঁদপুরকে ৪ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন নৌ-টার্মিনালে উপস্থিত রয়েছেন।

তিনি জানান, সকাল ৭টা ২০ মিনিটে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য এমভি সোনার তরী প্রস্তুতি নিচ্ছিল। পরে ওই লঞ্চের যাত্রী নামিয়ে দিয়ে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

কেএইচ