নর‌সিংদীর পলাশ উপ‌জেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে খালা ও ভা‌গ্নের মৃত্যু হয়েছে। উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মাথিরচর এলাকায় গতকাল রোববার এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- গাজীপু‌রের কালীগঞ্জ উপ‌জেলার অলুয়া এলাকার আমন উ‌দ্দ‌নের ছেলে নাসিম (১৭) ও নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মাথিরচর ইসলামপাড়া এলাকার ইসলাম মিয়ার মে‌য়ে না‌সিমা আক্তার (১৯)। নিহতরা সম্প‌র্কে খালা ও ভা‌গ্নে।

না‌সিম কালীগ‌ঞ্জের মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এবং না‌সিমা কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গে‌ছে, নাসিম তার নানা বাড়ি নর‌সিংদীর পলাশ উপ‌জেলার ডাঙ্গা ইউনিয়নের মাথিরচর ইসলামপাড়া এলাকায় বেড়াতে যায়। রোববার দুপুরে খালা-ভাগিনা বা‌ড়ির পা‌শে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডু‌বে যায়। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাজীপু‌রের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক চি‌কিৎসক (আরএমও) সঞ্জয় দত্ত বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, না‌সিমা আক্তার ও না‌সিম‌কে মৃত অবস্থায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছিল।

জেড