গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি এলাকার একটি পুকুর থেকে শনিবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির পড়নে কিছু ছিল না।
জয়দেবপুর থানার এস আই মনির হোসেন জানান, উত্তর ছায়াবীথি এলাকাস্থ একটি পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জেএ





