অসুস্থ হয়ে পড়েছেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৪- এর চতুর্থ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার সময় হঠাৎ পড়ে যান কাইয়ুম চৌধুরী। এ সময় মাথার পেছনে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়।

জেএ