৭ ডিসেম্বর (বুধবার) নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত থেকে ৭ ডিসেম্বর (বুধবার) সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায় পুলিশ নড়াইল সদর থানা থেকে ১৯জন, লোহাগড়া ২০জন, কালিয়া ৮জন ও নড়াগাতি থানা থেকে ৯ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কৃত ৫৬জনের নামে নড়াইলের বিভিন্ন থানায় ও বিভিন্ন পুলিশ ফাড়িতে মামলা ও অভিযোগ রয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আমাদের নড়াইল জেলা প্রতিনিধিকে বলেন,
যাদের নামে মামলা ও অভিযোগ রয়েছে শুধু মাত্র তাদেরকেই অভিযানে গ্রেপ্তার করা হচ্ছে। সাধারন কোন মানুষকে এ অভিযানে হয়রানি করা হচ্ছেনা বলে তিনি জানান।
মাহমুদ





