চট্টগ্রামের চাঁন্দগাঁও থানার সিএনবি কলোনির সামনে ককটেল হামলায় মো. রিদোওয়ান (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিন মল্লিক (১৬) নামে আরও এক কিশোর আহত হয়। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত রাজিন মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেএ