টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একমাত্র মহিলা কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লুৎফর রহমান মতিন মহিলা কলেজের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৪ মার্চ) কলেজের অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করা হয়।
লুৎফর রহমান মতিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজরে অধ্যক্ষ মো. ফজলুল হক, প্রতিষ্ঠাতা সদস্য সেকান্দার আলী লেবু, অভিভাবক সদস্য আব্দুর রশিদ মোল্লা, এলেঙ্গা ট্রাক-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তরা নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন নারী শিক্ষায় কলেজের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান মতিনের ভূমিকা অতিব গরুত্বপূর্ণ। তিনি নারী শিক্ষাকে এগিয়ে নিতে নিজস্ব অর্থায়ানে ২০০০ সালের ২৪ মার্চ কলেজটি প্রতিষ্ঠা করেন বক্তরা উল্লেখ্য করেন। বর্তমানে কলেজটিতে প্রায় সর্বাধিক ছাত্রী পড়াশুনা করছে। পরে কলেজের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেএইচ





