গুলশানের হলি আর্টিজান বেকারিতে উগ্রবাদী হামলায় নিহত সহকারি পুলিশ কমিশনার (এসি) রবিউল করিমের স্ত্রী উম্মে সালমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক অফিসার পদে চাকরি প্রদান করেছে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার জাবির জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হলি আর্টিজান বেকারিতে উগ্রবাদী হামলা প্রতিরোধ করতে গিয়ে নিহত পুলিশ বিভাগের সহকারি কমিশনার রবিউল করিমের স্ত্রী উম্মে সালমাকে জাবি কর্তৃপক্ষ কর্তৃক।

গতকাল বৃহস্পতিবার ইস্যুকৃত নিয়োগপত্র প্রত্যাহারপূর্বক আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক অফিসার পদে এডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

এমবি