সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছেলে আমজাদ হোসেন মুকুল (৫৫) অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তার মা রিজিয়া খাতুন (৯৩)।তাদের বাড়ি একই এলাকায়।
উল্লাপাড়া থানার ওসি কৌশিক আহমেদ জানান, স্ত্রী ও তিন সন্তান শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ায় রাতের খাবার খেয়ে বৃদ্ধ মাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আমজাদ হোসেন মুকুল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে ঘরে ঢুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা তাদের ঘরের দরজা খোলা দেখে ভেতরে গিয়ে মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান। এর পর তারা পুলিশে খবর দেন।
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
এমবি





