মেঘনার পানির চাপ কমলেও ভোলার ইলিশায় নদী ভাঙ্গন এখনও অব্যাহত রয়েছে। ভয়াবহ নদী ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছে শত শত পরিবার।

নদী ভাঙ্গন কবলিত এলাকার এক হাজার পরিবারের মাঝে শনিবার দুপুরে জনতা ব্যাংকের পক্ষ থেকে ইলিশা গাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন ত্রানের চাল বিতরন করেন।

এর আগে তিনি মেঘনার ভাঙ্গন এলাকা পরির্দশন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জনতা ব্যাংকের বরিশাল আঞ্চলিক শাখার জিএম জিকরুল হক, ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম।

এ সময় জনতা ব্যাংকের পরিচালক কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরণ বলেন, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ভোলাকে যে কোন কিছুর বিনিময়ে রক্ষা করতে হবে।

ভোলা রক্ষা পেলেই এখানে গড়ে ওঠবে শিল্প নগরী। এদিকে ভাঙন রোধে জিও টিউব ডাম্পিং কওে ভাঙ্গন রোধের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

এমকে