রাজধানীর চকবাজার এলাকায় মাথায় ইট পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নূর আলম (৪৫)বলে জানা যায়। তিনি চকবাজার থানার পূর্ব ইসলামবাগ মাওরারটেক ২২/৪০ নম্বর বাসায় থাকতেন।
শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চকবাজার থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মাথায় ইট পড়ে আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
চকবাজারে মাথায় ইট পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর চকবাজার এলাকায় মাথায় ইট পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নূর আলম (৪৫)বলে জানা যায়। তিনি চকবাজার থানার পূর্ব ইসলামবাগ মাওরারটেক ২২/৪০ নম্বর বাসায় থাকতেন। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল





