এইতো সেদিনের কথা এই শহর জুড়ে ছিল কর্মব্যস্ত মানুষের জীবনের গল্প। রাস্তাগুলো ছিল কোলাহলপূর্ণ আর যানজটে ভরপুর। সকাল থেকে সন্ধ্যা যেনো মানুষগুলোর ছুটে চলা অবিরাম। ঘুম ভাঙতে না ভাঙতেই যেন ব্যস্ততা মানুষকগুলোকে আকড়ে ধরতো।

রাস্তার পাশগুলোতে মানুষের ভিড় জমতো আর সেখান থেকেই মানুষগুলোর একটা সকালের সূচনা হতো। টঙের দোকানগুলোতে চায়ের কাপের টিং টং শব্দ শোনা যেত আবার কেউ কেউ সেখানেই সকালের নাস্তাটা সেরে নিতো। শ্যামলি থেকে কলাবাগান কিংবা গুলিস্তান থেকে উত্তরা বিশাল ভিড় লেগে থাকতো।

অথচ! হঠাৎ করেই আমার শহরে অদ্ভুত এক সকালের সূচনা হলো।।যে সকাল জুড়ে নেই কোনো ব্যস্ততা। আছে শুধু প্রিয়জন হারানোর কান্না৷ দেয়ালে দেয়ালে বিষাদের ধ্বনি আর একাকিত্ব ঘেরা শহরের অলিগলি। আমার শহরের বিকেলটা ও কেমন বিষন্নতায় ঘেরা মনে হচ্ছে। কোথাও যেন কোনো সাড়া শব্দ নেই। এই শহরের মানুষগুলোর চোখে মুখে শুধু হাহাকার জমে আছে। পথে পথে মৃত্যুর মিছেল সকলেরই অপেক্ষা সুন্দর একটা সকালের!!

যেই সকালে শুনতে হবেনা প্রিয়জন হারিয়ে যাওয়ার খবর। অতঃপর মনে হচ্ছে এই শহরটা যেন চোখের পলকেই বদলে গেছে !

লেখক-স্বর্না আক্তার লিজা।

শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজ।

(বি: দ্র: মতামত লেখকের একান্ত নিজস্ব। টাইমনিউজবিডির সম্পাদকীয় নীতিমালার সাথে এর কোন সম্পর্ক নেই)

এবিএস