মানিকগঞ্জের শিবালয় উপজেলা দুর্বৃত্তদের হামলায় যুবলীগের আহ্বায়ক লালন ফকিরসহ দুইজন আহত হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহসান মিঠুসহ ১৮ জনের নামে থানায় মামলা হয়েছে।

শিবালয় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ. কুদ্দুস জানান, যুবলীগ আহ্বায়ক লালন ফকির ও সদস্য রাকিব হোসেন মোটরসাইকেলে করে তাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসার পথে এই হামলার শিকার হন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে রাতেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ ঘটনায় লালন ফকিরের বড় ভাই আ. হালিম বাদী হয়ে রাতেই থানায় মামলা করেছেন। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
জেড