বেনাপোল বাজারে জ্ঞানমিত্র নামে একজন বৌদ্ধ ভিক্ষুকে ভয় দেখিয়ে বার্মার নেত্রী অং সান সূচীর বিরুদ্ধে গালিগালাজ করার ভিডিও ধারন করে তা ফেসবুকে দেয়ার ঘটনায় আজ শুক্রবার ভোরে ১ ছাত্র সহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।
ভারত থেকে দেশে ফেরার পর গত বুধবার বেনাপোল বাজারে ওই যুবকরা ভিক্ষুকে ভয় দেখিয়ে বার্মার নেত্রী অং সান সূচীর বিরুদ্ধে গালিগালাজ করতে বাধ্য করে এবং তা ভিডিও করা হয়। পরদিনই তিনি প্রাণভয়ে আবার ভারতে পালিয়ে যান।জ্ঞানমিত্র ভিক্ষুর বাড়ি চট্টগ্রামের রাংগামাটি জেলায়।
ভিক্ষু সাংবাদিকদের বলেন, ‘আমি চিকিৎসার জন্য এ বছরের মার্চে ভারতে যাই। গত বুধবার বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসি। বেনাপোল বাজারে পানি কিনতে একটি দোকানে গেলে আচমকা কয়েকজন যুবক আমাকে ঘিরে ধরেন। তারপর একটা গাড়িতে করে তুলে নিয়ে যান তারা। হুমকি-ধামকির মুখে বার্মার নেত্রী অং সান সূচীর বিরুদ্ধে গালিগালাজ সহ ‘অং সান সু চির মতো নারী কখনো বৌদ্ধ নেতা হতে পারেন না। তিনি কুকুরের বাচ্চা...’ বলতে বাধ্য করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।’
ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তিরা ‘তুই’ সম্বোধন করে ওই ভিক্ষুকে রোহিঙ্গাদের ওপর হামলার জন্য দায়ী উগ্রবাদী বৌদ্ধ ও মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে বক্তব্য দিতে বলা হয়। এক পর্যায়ে তিনি ‘অং সান সু চির মতো নারী কখনো বৌদ্ধ নেতা হতে পারেন না। তিনি কুকুরের বাচ্চা...’ বলতে থাকেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পরই বেনাপোল পোর্ট থানার পুলিশ স্বপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি করে। ভোরে অভিযান চালিয়ে যাদের আইডি থেকে এই ভিডিওটি ছড়ানো হয়েছে, তাদের আটক করে পুলিশ।আটক তিনজনের মধ্যে মো. আমিন হোসেন ছাত্র। অন্য দুইজন ব্যবসা করেন্।
নাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই ঘটনায় যে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বেনাপোলের ভবারবেড় গ্রামের করিম হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম মন্ডল (৩০), একই গ্রামের শের আলীর ছেলে কলেজছাত্র আমিন হোসেন (২৪) এবং দুর্গাপুর গ্রামের হাসান আলীর ছেলে তৌফিক আহমেদ (৩২)। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।
এমএ





