রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ ইউনিট কমিউনিটি পুলিশের সভাপতি সামসুল হক ফকির (৫০) ও তার ভাতিজা আল আমিনকে (২৫) গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে সামসুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সামসুল হকের বুকের নিচে একটি গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক। এ দিকে কী কারণে দুর্বৃত্তরা তাদের গুলি করেছে সে বিষয়ে সামসুল ও তার স্বজনরা কিছু জানাতে পারেননি। তবে পুলিশের ধারণা, মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
এমএনজে





