চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ চৌধুরীকে মারধর ও লাঞ্চিতের ঘটনায় নগর সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ৭ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে অধ্যক্ষ ড.জাহেদ বাদী হয়ে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-০৩। চকবাজার থানার ওসি মীর নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলা দায়ের করা হয়েছে। আসামিদের অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত মাসের ৩১ তারিখ নগরীর চকবাজার এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান কলেজে বহিরাগতদের নিয়ে প্রবেশ করে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে তাকে কিল ঘুষি মারে।
এ সময় তাকে শারীরিকভাবেও লাঞ্চিত করা হয়। এ ঘটনায় কলেজ থাকা সিসি টিভির ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চট্টগ্রামসহ দেশব্যাপি নিন্দার ঝড় উঠে।
মাসুম/জেড





