কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে মো. সিরাজুল ইসলাম (৬৯) নামের ওই আসামির মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম মেড্ডা এলাকায় বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার একটি খুনের মামলায় সিরাজুল ইসলাম ও তার দুই ছেলে গ্রেফতারের পর ২০১২ সাল থেকে এ কারাগারে রয়েছেন। তারা তিনজনই ফাঁসির দণ্ডপ্রাপ্ত।

কাশিমপুরের জেলার বিকাশ রায়হান বলেন, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজুল হঠাৎ অসুস্থ হলে তাকে কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠনো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল কিডনি রোগ, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। এক মাস আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নিয়ে কারাগারে ফিরে ছিলেন বলেও জানান তিনি।

এমআইএস