নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুর এলাকায় একটি তেল কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় প্রায় সাড়ে ৩টন ভেজাল তেল জব্দ করা হয়।
সোমবার বিকালে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, আল শাহরিয়ার ফারহান নামে এক ব্যক্তি তার কারখানায় তেলে ভেজাল মিশিয়ে সুপার সানসহ বিভিন্ন কোম্পানির নামে বিক্রি করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৩ টন ভেজাল তেল জব্দ করেছে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়েরে করা হয়েছে বলে তিনি জানান।
এসএইচ





