সিলেট মহানগরীর জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় গণপিটুনিতে জয়নাল (৩৮) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। জয়নাল জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের আলতা মিয়ার ছেলে।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন জানান, সোমবার ভোরে জাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েন জয়নাল। এ সময় গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ জয়নালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের রুকনপুর এলাকায় একদল ডাকাতকে ধাওয়া দিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, রাতে রুকনপুর এলাকায় টহলে ছিল পুলিশ। এ সময় কয়েকজন লোককে দেখে পুলিশ এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, একটি ডেগার ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

এমই