গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারে চলন্ত বাসে ওঠার সময় বাসচাপায় শাকিল মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (১৫ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল পাশের বগুড়া সদর উপজেলার উত্তরপাড়ার মৃত আব্দুস ছালামের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনছার আলী জানান, রাত ৮টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস ফাঁসিতলা বাজারে থামে। বাসটি ফাঁসিতলা থেকে ছেড়ে দিলে শাকিল দৌড়ে ওই বাসে উঠতে গিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় ওই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় শাকিল।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করে থানায় আনা হয়েছে।

ওএফ