রংপুরে বিএনপি ও জামায়াতের ১৩ কর্মীসহ ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালী পুলিশের একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ ও বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করে।
তারা হলেন- আনোয়ার (২৮), সানাউল্লাহ (২২), আব্দুল কুদ্দুছ (১৯), মঞ্জুরুল (২৫), পারভেজ (২১), মুরাদ (৩৩), মাহমুদুল (২২), আসাদুজ্জামান (২০) ও রাসেল (৪০)।
অপরদিকে মিঠাপুকুর থানা পুলিশ শাহীন আলম (২৩), আব্দুস সালাম (৪৫), পীরগাছা থানা পুলিশ, রওশন (৩৫) ও রতন মিয়া (৩২,কে গ্রেফতার করে।
এদিকে রংপুরে জেলা পুলিশ কন্ট্রোলরুমের অপারেটর মো. ফরহাদ জানান, জেলা পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, জুয়া, ছিনতাই, ডাকাতি, চুরি, হত্যাসহ জিআর ও সিআর মামলা রয়েছে।
এসএইচ





